জাবি অধ্যাপকের কক্ষ থেকে উদ্ধার হলো ৫ ফুট লম্বা সাপ

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক অধ্যাপকের কক্ষ থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা দাঁড়াশ সাপ উদ্ধার করা

2026-08-27T17:50:28+00:00
2026-08-27T17:50:28+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিক্ষা
জাবি অধ্যাপকের কক্ষ থেকে উদ্ধার হলো ৫ ফুট লম্বা সাপ
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫০ পিএম 
জাবি অধ্যাপকের কক্ষ থেকে উদ্ধার হলো ৫ ফুট লম্বা সাপ। ছবি : সময়ের আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক অধ্যাপকের কক্ষ থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় বিভাগের অধ্যাপক ড. সাজেদুর রহমানের কক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ও ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের জাবি শাখার সাধারণ সম্পাদক অনন্যা ফারিয়া সাপটি উদ্ধার করেন। 


অনন্যা ফারিয়া জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামসুল আলম স্যার ফোন করে জানান ড. সাজেদুর রহমান স্যার তার কক্ষের লকারে একটি সাপ দেখেছেন। খবর পেয়ে আমি দ্রুত সেখানে গিয়ে সাপটি উদ্ধার করি।

তিনি আরও বলেন, এটি একটি নির্বিষ দাঁড়াশ সাপ ছিল, যার দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট। এতে ভয়ের কিছু নেই। শিগগিরই সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   জাবি  অধ্যাপক  কক্ষ  সাপ  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: