২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া, সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মালয়েশিয়া বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেবে, যার কার্যক্রম শুরু হবে সেপ্টেম্বরে। ৬ মাসের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন হবে বলে

2026-08-30T14:51:44+00:00
2026-08-30T14:56:31+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
জাতীয়
২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া, সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ২:৫১ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ২:৫৬ পিএম
প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীত
মালয়েশিয়া বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেবে, যার কার্যক্রম শুরু হবে সেপ্টেম্বরে। ৬ মাসের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে যে জনশক্তি রফতানি হবে, তার কার্যক্রম সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হবে এবং ৬ মাসের মধ্যে এটি সমাপ্ত হবে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।’


প্রতিমন্ত্রী জানান, ২ লাখ শ্রমিক যাবে তাদের তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে। এর বাইরে মালয়েশিয়া আরও ১০ হাজার শ্রমিক নেবে বিনা খরচে।

মীর শাহে আলম জানান, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৮ লাখ নিবন্ধিত বাংলাদেশি জনশক্তি রয়েছে। নতুন করে আরও বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানো এবং সেখানে অবস্থানরত অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে। 

উল্লেখ্য, এ বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   মালয়েশিয়া  শ্রমিক  বাংলাদেশি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: