হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।সোমবার

2026-08-31T18:50:22+00:00
2026-08-31T18:50:22+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
আইন-আদালত
হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:৫০ পিএম 
অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। 

সোমবার (৩১ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির নিষেধাজ্ঞার এ আদেশ দেন।

ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় আদালত এ আদেশ দেন।

এদিন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সাইফুর রহমান অভিযোগ সংশ্লিষ্ট ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।


আবেদনে বলা হয়, ফয়সাল করিম ও তার স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বিপুল পরিমাণ লেনদেনের একটি অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। 

বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে, অনুসন্ধান চলাকালেই অভিযুক্ত ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি দেশটির কারাগারেই আটক রয়েছেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   হাদি হত্যা মামলা  অভিযুক্ত ফয়সাল  দেশত্যাগে নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: