সুন্দরবনে টেলিটকের নেটওয়ার্ক নেই, বিপাকে পর্যটক-জেলে-বনরক্ষীরা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

৩ মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবন উন্মুক্ত হওয়ার পরপরই দেখা দিয়েছে মোবাইল যোগাযোগের বিপর্যয়। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা, দুবলার চর আলোরকোল

2026-09-03T20:45:34+00:00
2026-09-03T20:46:55+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সুন্দরবনে টেলিটকের নেটওয়ার্ক নেই, বিপাকে পর্যটক-জেলে-বনরক্ষীরা
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৫ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ৮:৪৬ পিএম
সুন্দরবনে পর্যটকরা। ছবি : সময়ের আলো
৩ মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবন উন্মুক্ত হওয়ার পরপরই দেখা দিয়েছে মোবাইল যোগাযোগের বিপর্যয়। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা, দুবলার চর আলোরকোল ও অফিসকেল্লায় যোগাযোগের একমাত্র মাধ্যম টেলিটকের তিনটি টাওয়ারের জেনারেটর বিকল হয়ে ৩ দিন ধরে নেটওয়ার্ক বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সুন্দরবনে আসা দেশি-বিদেশি পর্যটক, জেলে, বনজীবী ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

১ সেপ্টেম্বর সুন্দরবন উন্মুক্ত হওয়ার পর গত দুই দিনে বনে প্রবেশ করা দেশি-বিদেশি পর্যটক, জেলে ও বনজীবীরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

Advertisement
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর ইমরান বলেন, ‘সোমবার সকালে হঠাৎ কটকায় থাকা টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর বিকল হয়ে যায়। এর পরপরই দুবলার চর আলোরকোল ও অফিসকেল্লায় থাকা টেলিটকের টাওয়ারও অচল হয়ে পড়ে। ফলে, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় টেলিটকের মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।’


তিনি বলেন, ‘তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশ শুরু হয়েছে। এ সময় মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় পর্যটকরা স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। পাশাপাশি সাগর ও সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলে-বনজীবী এবং বন বিভাগের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।’

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, ‘কিছুদিন পরপরই সুন্দরবনে টেলিটকের নেটওয়ার্কে এ ধরনের সমস্যা দেখা দেয়।’

টেলিটকের খুলনা বিভাগীয় ইনচার্জ মোঃ নুর আলম বলেন, ‘জরুরি ভিত্তিতে জেনারেটর মেরামতের জন্য সুন্দরবনে লোক পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   সুন্দরবন  নেটওয়ার্ক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: