সাংবাদিককে হুমকি দেওয়া সেই স্বাস্থ্যকর্মী ফরিদার বদলি

টাঙ্গাইল সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদার বিরুদ্ধে শাস্তিমূলক বদলির আদেশ জারি করেছে জেলা

2026-09-04T14:40:54+00:00
2026-09-04T14:40:54+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাংবাদিককে হুমকি দেওয়া সেই স্বাস্থ্যকর্মী ফরিদার বদলি
টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪০ পিএম 
পরিদর্শিকা ফরিদা। ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের ভূঞাপুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদার বিরুদ্ধে শাস্তিমূলক বদলির আদেশ জারি করেছে জেলা পরিবার পরিকল্পনা দফতর।

বুধবার (২ সেপ্টেম্বর) জেলা পরিবার পরিকল্পনা দফতরের উপপরিচালক মীর সাজেদুর রহমান ও সহকারী পরিচালক জুলেখা খানম স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।

Advertisement
জানা যায়, স্বাস্থ্যকর্মী ফরিদার বাসায় স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) সময় দুই নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে এক সাংবাদিক উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিবার কল্যাণ কার্যালয়ে গিয়ে তাকে কয়েকটি প্রশ্ন করেন এবং ভিডিও ধারণ করেন। এ সময় ফরিদা প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। এমনকি ওই সাংবাদিকের বাড়িতে গিয়ে তার হাত-পা ভেঙে ফেলার হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে।


এ ঘটনায় গত ২০ আগস্ট বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের। পরে গঠিত তদন্ত কমিটি ভিডিও পর্যালোচনা ও সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত করে। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যকর্মী ফরিদাকে ভূঞাপুর থেকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাট পরিবার কল্যাণ দফতরে বদলি করা হয়।

উল্লেখ্য, স্বাস্থ্যকর্মী ফরিদার বিরুদ্ধে গোবিন্দাসী পরিবার পরিকল্পনা কার্যালয় ও নিজ বাড়িতে অবৈধভাবে স্বাভাবিক প্রসব করানোর সময় একাধিক নবজাতকের মৃত্যুর অভিযোগ রয়েছে, যা তিনি নিজেও স্বীকার করেছেন বলে জানা গেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সাংবাদিক  স্বাস্থ্যকর্মী  ফরিদার বদলি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: