লঙ্কায় গেলেই হনুমান, ক্ষমতায় গেলেই হাসিনা : মামুনুল হক

নওগাঁ সংবাদদাতা

রাজনীতি

দেশে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় কেউ ক্ষমতায় গেলেই তিনি হাসিনা মত স্বৈরশাসকে পরিণত হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির

2026-09-04T23:29:07+00:00
2026-09-04T23:29:07+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
লঙ্কায় গেলেই হনুমান, ক্ষমতায় গেলেই হাসিনা : মামুনুল হক
নওগাঁ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম 
মামুনুল হক। ছবি : সংগৃহীত
দেশে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় কেউ ক্ষমতায় গেলেই তিনি হাসিনা মত স্বৈরশাসকে পরিণত হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান, তার মধ্য দিয়ে লঙ্কায় গেলেই হনুমান হবে। যিনিই ক্ষমতায় যাবেন, ৫-১০ বছর পর তিনিই হাসিনায় পরিণত হবেন। বর্তমান ৭২-এর সংবিধান সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কুক্ষিগত করে দিয়েছে। এ ব্যবস্থার বদল না হলে ক্ষমতার অপব্যবহার ঠেকানো সম্ভব নয়। নতুন সরকারকেও আগের স্বৈরাচারী কাঠামোর পুনরাবৃত্তি থেকে দূরে থাকতে হবে, তা না হলে ইতিহাস কাউকেই ক্ষমা করবে না।

Advertisement
তিনি আরও বলেন, বর্তমানে রাষ্ট্রপতি পদটি কেবল আলংকারিক বা ‘ঠুঁটো জগন্নাথ’ হিসেবে রয়েছে। জুলাই বিপ্লবের স্পিরিট অনুযায়ী রাষ্ট্রপতির হাতে বাস্তবসম্মত কিছু প্রশাসনিক ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব থেকে বিচার বিভাগকে বের করে আনতে প্রধান বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে, যাতে কোনো দলীয় বিচারপতি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।


মামুনুল হক বলেন, বিগত সরকারের আমলে পুলিশ ‘দলীয় ক্যাডারে’ পরিণত হয়েছিল। নতুন বাংলাদেশে ‘জাতীয়তাবাদী পুলিশ দল’ জাতীয় কোনো দলীয়করণ দেখতে চায় না সাধারণ মানুষ। পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে মেধার ভিত্তিতে প্রশাসনে নিয়োগ সুনিশ্চিত করার দাবিও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   লঙ্কায় গেলেই হনুমান  ক্ষমতায় গেলেই হাসিনা  মামুনুল হক  সময়ের আলো  নওগাঁ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: