প্রকাশ্যে তুষির আন্ধার-এর টিজার

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

পোস্টারের পর এবার প্রকাশ্যে এলো রায়হান রাফী পরিচালিত ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’-এর টিজার। সম্প্রতি প্রকাশিত এক মিনিট ২৬ সেকেন্ডের এই

2026-09-05T03:56:34+00:00
2026-09-05T03:56:34+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
প্রকাশ্যে তুষির আন্ধার-এর টিজার
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৬ এএম 
ছবি : সংগৃহীত
পোস্টারের পর এবার প্রকাশ্যে এলো রায়হান রাফী পরিচালিত ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’-এর টিজার। সম্প্রতি প্রকাশিত এক মিনিট ২৬ সেকেন্ডের এই টিজারে উঠে এসেছে মৃত্যু, রহস্য, কালোজাদু আর শিরদাঁড়া হিম করা এক ভয়ের রাজত্ব। টিজারের পরতে পরতে ছড়িয়ে থাকা সাসপেন্স এরই মধ্যে দর্শকদের মাঝে তুমুল আগ্রহের জন্ম দিয়েছে। আর এই টিজারেই নিশ্চিত করা হয়েছে, আসছে অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

টিজারের শুরুতেই আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এক নারীর দিকে এগিয়ে আসা একটি ভয়ংকর হাত দর্শকদের চমকে দেয়। গম্ভীর আবহ মিউজিকের সঙ্গে একে একে দেখা মেলে বাথটাবের ভেতর পড়ে থাকা প্রাণহীন দেহ, রক্তমাখা হাতের মুঠো, অন্ধকার জঙ্গলে রহস্যময় অবয়ব এবং কালোজাদুর নানা অদ্ভুত সব আচারের দৃশ্য।

Advertisement
টিজারে মূলত নাজিফা তুষিকে এক অশুভ শক্তির নজরে পড়া এক বিপর্যস্ত, রহস্যময়ী নারীর চরিত্রে দেখা যায়। উঠে আসে কালোজাদুর মতো ভয়ংকর বিষয়গুলোও।

এ ছাড়া গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরীকে অল্প কয়েক ঝলক দেখালেও তাতে ছিল ব্যাপক রহস্য। তবে সিয়াম আহমেদকে অনেকক্ষণ টিজারে দেখা গেলেও তার চরিত্রটা কী ধরনের, তা এক বড় এক রহস্য হয়ে থেকেছে। কখনো লাশের সামনে চিন্তামগ্ন, তো কখনো অ্যাকশন অবতারে। টিজারের শেষভাগে সিয়ামের জ্বলজ্বলে নীল চোখের চাহনি বিশেষ করে বড় সাসপেন্স রেখেছে।

শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানরা তুলে এনেছেন এর রোমাঞ্চকর গল্প। এ চলচ্চিত্রে নাজিফা তুষি সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। 

সময়ের আলো/এসএকে
  বিষয়:   তুষি  আন্ধার  টিজার  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: