ডেঙ্গুতে বরগুনার এমপির শাশুড়ি মারা গেছেন

বরগুনা সংবাদদাতা

সারাদেশ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামি আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার সভাপতি মাহমুদুল হোসাইন

2026-09-05T06:44:04+00:00
2026-09-05T06:44:04+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ডেঙ্গুতে বরগুনার এমপির শাশুড়ি মারা গেছেন
বরগুনা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ এএম 
ছবি : সংগৃহীত
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামি আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার সভাপতি মাহমুদুল হোসাইন অলিউল্লাহর শাশুড়ি শাহানাজ বেগম (৬০)।

ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সংসদ সদস্য নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement
মাহমুদুল হোসাইন অলিউল্লাহ জানান, কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হন শাহানাজ বেগম। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। তবে একদিনের মধ্যেই আবার অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা বরগুনায় ১০ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এ সময় ৬৮ জনের মৃত্যু হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত বরগুনায় ৯৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ৯০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ডেঙ্গু  বরগুনা  এমপি  শাশুড়ি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: