নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জ সদর থানাধীন হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় শুভ দাস নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর)

2026-09-05T12:47:31+00:00
2026-09-05T12:48:00+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ১২:৪৮ পিএম
নারায়ণগঞ্জ থানা। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ সদর থানাধীন হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় শুভ দাস নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১টায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মাথায় খোকন সাহেবের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে  এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সদর থানার এসআই মো. কাজল মিয়া  ঘটনাস্থলে উপস্থিত হন। প্রথমে নিহতের পরিচয় শনাক্ত না করা গেলেও পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানায় পুলিশ।

Advertisement

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠায়।

কীভাবে শুভ দাস গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কারা জড়িত বা হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   নারায়ণগঞ্জ  গুলিবিদ্ধ যুবক  মরদেহ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: