এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দলের এমপি, মন্ত্রী, পরিবার পরিজন ও সন্তানেরা দুর্নীতি এবং সিন্ডিকেটের সাথে জড়িয়ে জ্বালানি সংকট তৈরি করেছে। ফলে দেশে ভোগান্তি তৈরি হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে চট্রগ্রামমুখী ১১ দলীয় জোটের লংমার্চের ফেনীর মহিপালে পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি দলকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, সংসদে যেহেতু স্বৈরতন্ত্র কায়েম করেছেন এবং রাজপথে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের দমন পীড়ন ও নির্যাতন করছেন সেহেতু আমাদের লংমার্চ দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।
১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা অব্যাহত থাকলে পালটা আঘাতের হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, আমরা চুপ ছিলাম, সরকারকে ৬ মাস সময় দেওয়া হয়েছিল, সামনে থেকে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে এবং তারেক রহমানকে সেই আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।
সময়ের আলো/কেএইচও