সিলেটে অন্তঃসত্ত্বা নারী ও শিশু মরদেহ উদ্ধার

সিলেট সংবাদদাতা

সারাদেশ

সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে অন্তঃসত্ত্বা এক নারী ও তার চার বছরের শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫

2026-09-06T12:23:09+00:00
2026-09-06T12:23:09+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিলেটে অন্তঃসত্ত্বা নারী ও শিশু মরদেহ উদ্ধার
সিলেট সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে অন্তঃসত্ত্বা এক নারী ও তার চার বছরের শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) এবং তাদের শিশুকন্যা হৃদি দাশ (৪)।

Advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে ঘরের ভেতরে একই সিলিং ফ্যানের সঙ্গে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, চম্পা রাণী দাশ অন্তঃসত্ত্বা ছিলেন।


ঘটনাটি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহাম্মদ সুজন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি, তবে রহস্য উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিলেট  অন্তঃসত্ত্বা নারী  শিশু  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: