সংকটের মাঝে তেল পুড়িয়ে লংমার্চ কতটা যৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

জাতীয়

পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ বলেছেন,বিরোধী দলগুলো একদিকে দেশের সংকটের কথা বলছে, অন্যদিকে সংকটের এই সময়ে হাজার হাজার লিটার

2026-09-06T13:42:02+00:00
2026-09-06T13:42:02+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সংকটের মাঝে তেল পুড়িয়ে লংমার্চ কতটা যৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪২ পিএম 
পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ। ছবি : সময়ের আলো
পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিরোধী দলগুলো একদিকে দেশের সংকটের কথা বলছে, অন্যদিকে সংকটের এই সময়ে হাজার হাজার লিটার জ্বালানি তেল পুড়িয়ে রাজনৈতিক শো-ডাউন বা লংমার্চ করছে। সারাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী জোটের লংমার্চ কর্মসূচির যৌক্তিকতা? 

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন তুলেন।

Advertisement
প্রতিমন্ত্রী বলেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এক সময় জান্নাতের টিকেট বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তারা তেল, বিদ্যুৎ ও সার সংকটের ধুয়া তুলে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টায় মেতেছে।

তিনি বলেন, দেশের সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে কথা বলার নৈতিক অধিকার তাদের নেই। তারা মূলত জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করে উন্নয়নের ধারা ব্যাহত করতে চায়।

বক্তব্যের অন্য অংশে প্রতিমন্ত্রী সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আমাদের আরও সচেষ্ট হতে হবে। আমাদের জলাশয়গুলো মাছ চাষের উপযুক্ত রাখতে হবে। 


এছাড়া সাম্প্রতিক সময়ে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিটি শিশুকে বাধ্যতামূলকভাবে সাঁতার শেখাতে হবে। এটি কেবল একটি শরীরচর্চা নয়, বরং জীবন রক্ষার একটি কৌশল। একইসঙ্গে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফরহাদ হোসেন। এছাড়া বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   সংকট  তেল পুড়িয়ে  লংমার্চ  পানিসম্পদ প্রতিমন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: