ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সাঘাটায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ময়নুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় বাবার সঙ্গে পানিতে

2026-09-06T16:54:45+00:00
2026-09-07T00:09:46+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ১২:০৯ এএম
ছবি : সংগৃহীত
গাইবান্ধার সাঘাটায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ময়নুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় বাবার সঙ্গে পানিতে তলিয়ে যাওয়া তার ছেলে মাহিদকে (১০) জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিলে এ ঘটনা ঘটে। নিহত ময়নুল ইসলাম বোনারপাড়া ইউনিয়নের পূর্ব শিমুলতাইড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেলে ময়নুল ইসলাম তার ছেলেকে নিয়ে তেলিয়ান বিলে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে ছেলে পানিতে ডুবে যাওয়ার পর তাকে রক্ষা করতে গিয়ে ময়নুল গভীর পানিতে চলে যান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধারকারীরা মাহিদকে জীবিত উদ্ধার করেন। তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে ময়নুল ইসলামকে খুঁজে পেতে আরও সময় লাগে। পরে বিলের পানি থেকে ময়নুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।



বোনারপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। উদ্ধার অভিযানে স্থানীয়রাও সহায়তা করেন। শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ময়নুল ইসলামকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সময়ের আলো/এনএন

  বিষয়:   গাইবান্ধা  ছেলে  প্রাণ  বাবা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: