ইরানের নতুন কৌশলে দীর্ঘস্থায়ী হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত ছয় মাস পেরিয়ে গেলেও পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না ইরান। বরং মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

2026-09-06T18:54:25+00:00
2026-09-06T18:54:56+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের নতুন কৌশলে দীর্ঘস্থায়ী হচ্ছে যুদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ৬:৫৪ পিএম
দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত ছয় মাস পেরিয়ে গেলেও পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না ইরান। বরং মার্কিন গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। একই সঙ্গে গত কয়েক মাসে মার্কিন সামরিক সক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছে দেশটি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ অভিযান শুরুর পর দ্রুত বিজয়ের আশা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই প্রত্যাশা পূরণ না হয়ে সংঘাত ক্রমেই দীর্ঘস্থায়ী সংকটে পরিণত হয়েছে।

Advertisement
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত সংঘাত চালিয়ে যাওয়ার কৌশল নিয়েছে তেহরান। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার ওপর চাপ বাড়ানোর লক্ষ্য রয়েছে ইরানের।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ সংঘাতে মার্কিন বাহিনীর অস্ত্রের সীমাবদ্ধতা এবং ব্যয়বহুল সামরিক অভিযানের দুর্বলতা পর্যবেক্ষণ করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ এবং আঞ্চলিক রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখার সক্ষমতাও দেখিয়েছে দেশটি।


গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, যুদ্ধ দীর্ঘায়িত করে যুক্তরাষ্ট্রকে বাড়তি সামরিক ও অর্থনৈতিক চাপে রাখাই তেহরানের অন্যতম কৌশল। এতে ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে।

ছয় মাসের সংঘাতে ইরান শুধু সামরিক প্রতিরোধের সক্ষমতাই দেখাচ্ছে না, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণেও নিজেদের প্রভাব ধরে রাখার চেষ্টা করছে। ফলে দ্রুত যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনার বদলে দীর্ঘ সংঘাতের আশঙ্কাই এখন বেশি স্পষ্ট।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ইরান  কৌশল  যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: