বিপিএল প্রতিবছর হওয়া উচিত : ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী মৌসুমে না হওয়ার আলোচনা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার

2026-09-06T19:22:39+00:00
2026-09-06T19:22:39+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিপিএল প্রতিবছর হওয়া উচিত : ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২২ পিএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী মৌসুমে না হওয়ার আলোচনা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার মতে, দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট প্রতিবছরই আয়োজন করা উচিত। ভবিষ্যতে এ ধরনের আয়োজন যেন ধারাবাহিকভাবে হয়, সে বিষয়েও নজর রাখার কথা জানিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএল না হওয়ার বিষয়ে জানতে পারেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আমি তো আপনার কাছ থেকেই মাত্র শুনলাম বিপিএল হবে না।’

Advertisement
গত কয়েক বছর ধরে নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে এগিয়েছে বিপিএল। টুর্নামেন্টের ব্যবস্থাপনা, সময়সূচি, ফ্র্যাঞ্চাইজি ও নানা সাংগঠনিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে। এরই মধ্যে ২০২৭ সালের মৌসুমে প্রচলিত ফ্র্যাঞ্চাইজি কাঠামোতে বিপিএল আয়োজন না করে নতুন মডেল নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ২৯ আগস্ট বিপিএলের ভবিষ্যৎ কাঠামো নিয়ে রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। পরে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গেও আলোচনা করেছে বোর্ড। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিও বাড়ানো হয়েছে।


তবে বিপিএল না হওয়ার বিষয়টি ক্রীড়া প্রতিমন্ত্রীর জানা ছিল না। বিষয়টি জানার পর তিনি টুর্নামেন্টটির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বিপিএল জনপ্রিয় একটি টুর্নামেন্ট। আপনারা বলছেন বোর্ড সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন আপনাদের সামনে। আমার কাছে মনে হয় এই ধরনের টুর্নামেন্টগুলো প্রতি বছর হওয়া উচিত।’

বিপিএল কেন হচ্ছে না, সেটি নিয়ে আলোচনা প্রয়োজন বলেও মনে করেন আমিনুল। তিনি বলেন, ‘সুতরাং এটা কেন হয়নি, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের খেলাগুলো ধারাবাহিকভাবে হয়, সেই জায়গাগুলো আমরা অবশ্যই নজরদারিতে রাখব।’

সময়ের আলো/টিকে
  বিষয়:   বিপিএল  প্রতিবছর  ক্রীড়া প্রতিমন্ত্রী  আমিনুল হক  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: