তৃতীয়বারের মতো সেরা তরুণ ফুটবলার ইয়ামাল

ক্রীড়া ডেস্ক

খেলা

পুরুষ বিভাগে ২০২৬ সালের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার ১৯ বছর বয়সি তারকা লামিন ইয়ামাল। ‘মেন’স ইয়াং

2026-10-27T06:30:16+00:00
2026-10-27T06:30:16+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
খেলা
তৃতীয়বারের মতো সেরা তরুণ ফুটবলার ইয়ামাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:৩০ এএম 
স্পেন ও বার্সেলোনার ১৯ বছর বয়সি তারকা লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
পুরুষ বিভাগে ২০২৬ সালের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার ১৯ বছর বয়সি তারকা লামিন ইয়ামাল। ‘মেন’স ইয়াং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ নামে পরিচিত এই পুরস্কার এবার নিয়ে তৃতীয়বারের মতো জিতলেন তিনি। পুরস্কারটি চালু হওয়ার পর ইয়ামালই একমাত্র ফুটবলার, যিনি তিনবার এই স্বীকৃতি পেলেন।

সোমবার (২৬ অক্টোবর) রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো অনুষ্ঠানে ইয়ামালের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেন এই স্প্যানিশ তারকা। এরপর অনুষ্ঠানের সঞ্চালক ফ্রান্স ও আর্সেনালের সাবেক ফুটবলার থিয়েরি অঁরি তাঁকে প্রশ্ন করেন, ‘এই পুরস্কারটা সত্যিই চেয়েছিলে?’

২০১৮ সাল থেকে দেওয়া হচ্ছে এই পুরস্কার। ইয়ামাল ছাড়া আর কোনো ফুটবলার একাধিকবার এটি জিততে পারেননি। গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। স্পেনের বিশ্বকাপ জয়ের অভিযানেও তার ভূমিকা প্রশংসিত হয়।

এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন থিয়েরি অঁরি ও ক্রীড়া উপস্থাপক কেট স্কট। পুরুষ ও নারী বিভাগের বর্ষসেরা খেলোয়াড়ের পাশাপাশি সেরা তরুণ ফুটবলার, গোলরক্ষক, কোচ, স্ট্রাইকার ও ক্লাবকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় সক্রেটিস পুরস্কার।


এবারের ব্যালন ডি’অর আয়োজন লন্ডনে করার পেছনে রয়েছে ঐতিহাসিক কারণ। ১৯৫৬ সালে প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছিলেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথুস। তার সেই অর্জনের ৭০ বছর পূর্তি উপলক্ষে সম্মান জানাতেই এবার লন্ডনকে বেছে নেন আয়োজকেরা।

গত বছর পুরুষদের ব্যালন ডি’অর জিতেছিলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। আর নারীদের বিভাগে টানা তৃতীয়বারের মতো পুরস্কার জিতেছিলেন স্পেন ও বার্সেলোনার আইতানা বনমাতি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   তৃতীয়বার  সেরা তরুণ ফুটবলা  ইয়ামাল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: