পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় জয়

ক্রীড়া ডেস্ক

খেলা

অ-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশের মেয়েরা। চাইনিজ তাইপের পর এবার পাকিস্তানকেও বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দাপুটে

2026-09-06T19:05:39+00:00
2026-09-06T19:05:39+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৫ পিএম 
ছবি : সংগৃহীত
অ-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশের মেয়েরা। চাইনিজ তাইপের পর এবার পাকিস্তানকেও বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম দুই কোয়ার্টারে দুই গোল করে এগিয়ে যায় তারা। বিরতির পরও আক্রমণের ধার কমেনি। তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ।

Advertisement
তৃতীয় কোয়ার্টারে পাকিস্তান একটি গোল শোধ করে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের জয় নিয়ে তখনও কোনো সংশয় তৈরি হয়নি। শেষ কোয়ার্টারে আরও একবার পাকিস্তানের জালে বল পাঠিয়ে ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।


বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন লনিমা নুপুর, নাদিরা ইমা, সাকিরা রিমন, কনা আক্তার ও রিয়া আক্তার।

একসময় বিশ্ব হকির অন্যতম পরাশক্তি হিসেবে পরিচিত ছিল পাকিস্তান। যদিও নারী হকিতে তাদের অবস্থান পুরুষ দলের মতো শক্তিশালী নয়। তারপরও পাকিস্তানের বিপক্ষে ৫-১ গোলের এমন জয় বাংলাদেশের অ-২০ নারী দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে।

একই প্রতিযোগিতায় বাংলাদেশের পুরুষ দল অবশ্য এখনো জয়ের দেখা পায়নি। প্রথম দুই ম্যাচেই হেরেছে তারা। বিপরীতে মেয়েদের দল চাইনিজ তাইপে ও পাকিস্তানকে হারিয়ে টানা দুই জয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   পাকিস্তান  বাংলাদেশ  মেয়ে  টানা  দ্বিতীয়  জয়  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: