৭ গোলে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

চাইনিজ তাইপের বিপক্ষে গোলের বন্যা বইয়ে দিয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৫ সেপ্টেম্বর) প্রতিপক্ষকে

2026-09-05T13:03:54+00:00
2026-09-05T13:03:54+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
৭ গোলে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৩ পিএম 
অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। ছবি : সংগৃহীত
চাইনিজ তাইপের বিপক্ষে গোলের বন্যা বইয়ে দিয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৫ সেপ্টেম্বর) প্রতিপক্ষকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

চীনের মকিতে চলমান টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শুরু থেকে আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম গোলটি করেন কনা আক্তার। এরপর ইমা ও আইরিন আক্তার রিয়া গোল করে ব্যবধান বাড়ান।

Advertisement
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ। ইমা ও আইরিন আক্তার রিয়া দুজনেই জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শেষ কোয়ার্টারে আরও ভয়ংকর হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণ। অধিনায়ক সারিকা রিমন পরপর দুটি গোল করে দলের ব্যবধান ৭-০ করেন। শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।


টুর্নামেন্টের শুরুতেই এমন দাপুটে জয় দলটির আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আইরিন আক্তার রিয়া।


সময়ের আলো/এমকে
  বিষয়:   চাইনিজ তাইপে  বাংলাদেশ  এশিয়া কাপ  হকি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: