নিখোঁজ শিশুর মায়ের আকুতি, ‘আমার ছেলেটারে খুঁইজা দিয়েন’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নিখোঁজ সন্তানকে ফিরে পেতে আকুতি জানিয়ে এক শিশুর মা বলেছেন, ‘আমার একটাই চাওয়া, আপনারা আমার ছেলেটারে খুঁইজা দিয়েন। ও কথা

2026-09-06T20:29:11+00:00
2026-09-06T20:29:35+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নিখোঁজ শিশুর মায়ের আকুতি, ‘আমার ছেলেটারে খুঁইজা দিয়েন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ৮:২৯ পিএম
নিখোঁজ শিশুর মা। ছবি : সংগৃহীত
নিখোঁজ সন্তানকে ফিরে পেতে আকুতি জানিয়ে এক শিশুর মা বলেছেন, ‘আমার একটাই চাওয়া, আপনারা আমার ছেলেটারে খুঁইজা দিয়েন। ও কথা কইতে পারে না।’ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আমার সন্তান কোথায়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ আকুতি জানান তিনি। সংবাদ সম্মেলনের আয়োজন করে মুন এলার্ট।

গত ৪ আগস্ট নিখোঁজ হয় তার ছেলে কাউসার। প্রথমে খেলতে গেছে ভেবে অপেক্ষা করলেও দীর্ঘ সময় ফিরে না আসায় স্বজনদের নিয়ে খোঁজ শুরু করেন তিনি। পরে বিভিন্ন জায়গায় খুঁজেও সন্তানের সন্ধান মেলেনি।

Advertisement
সংবাদ সম্মেলনে বরিশাল থেকে আসা জুবায়ের হোসেনের বাবাও ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানান। ৭২ দিন আগে বরিশালের একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হয় জুবায়ের। ঘটনার দুই দিন পর মাদ্রাসা থেকে পরিবারকে জানানো হয়। পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

হকারের কাজ করে জীবিকা নির্বাহ করা জুবায়েরের বাবা বলেন, ‘ফুটপাতে হকারের কাজ করি আমি। সারা দেশে ঘুরে আমার ছেলেকে খোঁজা সম্ভব না। প্রশাসনের কাছে আমার দাবি থাকবে যাতে আমার ছেলেকে খুঁজে বের করে।’


সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার নিখোঁজ শিশুদের অভিভাবকেরা দ্রুত সন্তানদের উদ্ধারে সরকারি উদ্যোগের দাবি জানান।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জন উদ্ধার বা পরিবারের কাছে ফিরেছে। এখনো সন্ধান মেলেনি ২ হাজার ৩৮ শিশুর।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নিখোঁজ  শিশু  মা  আকুতি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: