তাইজ ও হোদেইদায় হুথিদের বিরুদ্ধে ইয়েমেনি সরকারি বাহিনীর জয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের তাইজ ও হোদেইদাহসহ বিভিন্ন ফ্রন্টে হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির সরকারি বাহিনী। এসব অভিযানে কয়েকটি অবস্থান পুনর্দখল এবং

2026-09-07T04:14:59+00:00
2026-09-07T04:14:59+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
তাইজ ও হোদেইদায় হুথিদের বিরুদ্ধে ইয়েমেনি সরকারি বাহিনীর জয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪ এএম 
ছবি : সংগৃহীত
ইয়েমেনের তাইজ ও হোদেইদাহসহ বিভিন্ন ফ্রন্টে হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির সরকারি বাহিনী। এসব অভিযানে কয়েকটি অবস্থান পুনর্দখল এবং হুথিদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার দাবি করেছে সেনাবাহিনী।

সোমবার (৭ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি সামরিক বাহিনীর মিডিয়া সেন্টারের তথ্য অনুযায়ী, তাইজের পশ্চিমাঞ্চলের আল-কাধা এলাকায় কয়েকটি অবস্থান পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। একই সময়ে আল-বারহ এলাকায় তিন দিক থেকে হামলা চালিয়ে দক্ষিণ হোদেইদাহতে নতুন অবস্থান গড়ে তোলার দাবি করা হয়েছে।

Advertisement
সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, তাইজের আল-ধাবাব ফ্রন্টে হুথিদের একটি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে। এতে ২০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী। তবে হতাহতের এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


এদিকে সরকারি বাহিনীর দাবি, বিমান হামলায় আল-বারহ, দক্ষিণ হোদেইদাহ, পশ্চিম মারিব ও আল-জাওফ প্রদেশের কয়েকটি এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। বিভিন্ন অঞ্চলে প্রায়ই সামরিক অভিযান ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ অভিযানে সরকারি বাহিনীর অগ্রগতির দাবিও স্বাধীন কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   তাইজ  হোদেইদা  হুথি  ইয়েমেন  সরকারি বাহিনী  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: