সাবেক ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে দেখিয়ে বয়কটের মুখে অ্যাডিডাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সাবেক এক ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে দেখানোর পর জার্মান ক্রীড়াপণ্য নির্মাতা অ্যাডিডাস বয়কটের আহ্বান উঠেছে। ফিলিস্তিনপন্থি অধিকারকর্মীদের অভিযোগ, গাজায় ইসরায়েলি হামলায়

2026-09-07T10:50:07+00:00
2026-09-07T11:18:30+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সাবেক ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে দেখিয়ে বয়কটের মুখে অ্যাডিডাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০ এএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ১১:১৮ এএম
জার্মান ক্রীড়াপণ্য নির্মাতা অ্যাডিডাস। ছবি : সংগৃহীত
সাবেক এক ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে দেখানোর পর জার্মান ক্রীড়াপণ্য নির্মাতা অ্যাডিডাস বয়কটের আহ্বান উঠেছে। ফিলিস্তিনপন্থি অধিকারকর্মীদের অভিযোগ, গাজায় ইসরায়েলি হামলায় অঙ্গ হারানো ফিলিস্তিনিদের বাস্তবতার মধ্যে এমন বিজ্ঞাপন অবমাননাকর। বয়কটের এই আহ্বানে সমর্থন জানিয়েছেন কয়েকজন আন্তর্জাতিক তারকাও।

অ্যাডিডাসের অঙ্গহানির শিকার ব্যক্তিদের জন্য এক পায়ের জুতা সরবরাহ–সেবার প্রচারে সাবেক ইসরায়েলি সেনা শালেভ বিটনকে দেখানো হয়েছে। বিজ্ঞাপনে ইসরায়েলের একটি দোকানে তাকে জুতা পরতে এবং পরে বাইরে দৌড়াতে দেখা যায়। ২০২১ সালে ইসরায়েল-গাজা সংঘাতের সময় আহত হয়ে তিনি একটি পা হারান।

Advertisement
বিজ্ঞাপনটি প্রকাশের পর এর সমালোচনা শুরু করেন ফিলিস্তিনপন্থি অ্যাক্টিভিস্টরা। প্যালেস্টিনিয়ান ক্যাম্পেইন ফর দ্য একাডেমিক অ্যান্ড কালচারাল বয়কট অব ইসরায়েলের (পিএসিবিআই) স্পোর্টস বয়কট ক্যাম্পেইনের সমন্বয়কারী স্টেফানি ওয়েস্টব্রুক বলেন, এটি শুধু অ্যাডিডাসের অসংবেদনশীলতার বিষয় নয়; গাজায় ইসরায়েলি হামলায় স্বজন ও অঙ্গ হারানো ফিলিস্তিনিদের জন্যও এটি অপমানজনক।

তার অভিযোগ, বিজ্ঞাপনে এমন একজনকে তুলে ধরা হয়েছে, যার পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ তার ইসরায়েলি সেনাজীবন। এর মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে উপস্থাপনের ঝুঁকি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গাজায় অঙ্গহানির ভয়াবহ চিত্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ২০২৫ সালের অক্টোবরের শুরু পর্যন্ত গাজায় ৫ হাজার থেকে ৬ হাজার মানুষ অঙ্গচ্ছেদের শিকার হয়েছেন। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি জীবন বদলে দেওয়া ধরনের আঘাত পেয়েছেন। তাদের মধ্যে প্রায় ১১ হাজার শিশু।


ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির তথ্য বলছে, গাজায় অঙ্গচ্ছেদের শিকার মানুষের প্রায় এক-চতুর্থাংশই শিশু। সংস্থাটির মতে, বিশ্বের অন্য যেকোনো স্থানের তুলনায় গাজায় মাথাপিছু শিশু অ্যাম্পিউটির সংখ্যা সবচেয়ে বেশি।

চিকিৎসাব্যবস্থার সংকটের পাশাপাশি ওষুধ, কৃত্রিম অঙ্গসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী গাজায় প্রবেশে ইসরায়েলি অবরোধের কারণে বাধার অভিযোগও রয়েছে।

নিহত হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ

গাজা যুদ্ধের প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনেও। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। অঙ্গ হারিয়েছেন অনেক ফুটবলারও।

অঙ্গহানির শিকার কয়েকজন মিলে অ্যাম্পিউটি ফুটবল দলও গঠন করেছেন। যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যেও খেলাধুলার মাধ্যমে তারা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।

বয়কটে সমর্থন তারকাদের

অ্যাডিডাস বয়কটের আহ্বানে সমর্থন জানিয়েছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বয়কটের প্রচারণাসংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেছেন।

এ ছাড়া মার্কিন-ফিলিস্তিনি লেখক সুসান আবুলহাওয়া, পাকিস্তানি লেখক ফাতিমা ভুট্টুসহ সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী অ্যাডিডাসের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন।

সূত্র : আল-জাজিরা 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইসরায়েলি সেনা  বিজ্ঞাপন  বয়কট  অ্যাডিডাস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: