বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে?

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে অনেকদিন ধরেই চলছে নানা জল্পনা। এবার সেই আলোচনা যেন সত্যি হতে যাচ্ছে। বিভিন্ন সূত্রের

2026-09-07T11:11:18+00:00
2026-09-07T11:12:33+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে?
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ এএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ১১:১২ এএম
পূজা চেরী। ছবি : সংগৃহীত
ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে অনেকদিন ধরেই চলছে নানা জল্পনা। এবার সেই আলোচনা যেন সত্যি হতে যাচ্ছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী।

তবে, বিয়ের আয়োজন কোথায় হবে কিংবা পাত্র কে- এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী। আপাতত বিষয়টি ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

Advertisement
এর আগে, এ বছর মার্চ মাসে এক সাক্ষাৎকারে পূজা চেরী জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি জানান, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। 


এরপর আগস্টে পূজা চেরীর বিয়ে হয়ে গেছে- এমন খবর ছড়িয়ে পড়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। তখন বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী। তিনি জানান, তার এখনো বিয়ে হয়নি এবং বিয়ে হলে সবাইকে জানাবেন।

এর কয়েক সপ্তাহের মধ্যেই এবার সামনে এসেছে তার বিয়ের তারিখ। তবে পাত্রের পরিচয়, বিয়ের আয়োজন কিংবা বিয়ের পরের পরিকল্পনা- কোনো বিষয়েই এখনো বিস্তারিত জানা যায়নি। ফলে, পূজা চেরীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

সময়ের আলো/মহু
  বিষয়:   বিয়ে  পূজা চেরী  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: