ইয়েমেনে হুতি-সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)

2026-09-07T11:58:19+00:00
2026-09-07T11:59:56+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইয়েমেনে হুতি-সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ এএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ১১:৫৯ এএম
পশ্চিমাঞ্চলের তাইজ ও দক্ষিণাঞ্চলের হোদেইদা এলাকায় সংঘর্ষ সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। ছবি : সংগৃহীত
ইয়েমেনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া লড়াইয়ে উভয় পক্ষের যোদ্ধাদের পাশাপাশি বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন।

সামরিক ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলের তাইজ ও দক্ষিণাঞ্চলের হোদেইদা এলাকায় সংঘর্ষ সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে।

Advertisement
লোহিত সাগরের উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে হুতিরা বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে।


ইয়েমেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত সংঘর্ষে সরকারি বাহিনীর ৮৪ সেনা নিহত হয়েছেন। তাদের দাবি, নিহত সেনাদের বেশিরভাগই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন।

অন্যদিকে হুতিদের সামরিক সূত্র জানিয়েছে, একই সময়ে তাদের ৫৭ জন যোদ্ধা নিহত হয়েছেন।

এদিকে, সংঘর্ষের কারণে বেসামরিক মানুষের দুর্ভোগও মারাত্মকভাবে বেড়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, তাইজের মাকবানাহ ও জাবাল হাবাশি এলাকায় ব্যাপক গোলাবর্ষণ ও সংঘর্ষের কারণে প্রায় ১ হাজার ৭৯০টি পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

ক্রমবর্ধমান সহিংসতায় ওই অঞ্চলে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র : এএফপি

সময়ের আলো/মহু
  বিষয়:   ইয়েমেন  হুতি  সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: