চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সচিব

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি এ কথা জানান।এর আগে

2026-09-07T13:06:38+00:00
2026-09-07T13:15:19+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সচিব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৬ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ১:১৫ পিএম
ছবি : সংগৃহীত
চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি এ কথা জানান। 

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের আগে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল দেওয়া হবে। 

Advertisement
নির্বাচন কমিশনার বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কমিশন পোস্টাল ব্যালটসহ সব বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত স্থানীয় সরকার নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন তার সবকিছু নির্বাচন কমিশন করবে। এ ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সেখানে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী রাখা হবে। 


উল্লেখ্য, নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

সময়ের আলো/জেডি 



  বিষয়:   ঠাকুরগাঁও-১  উপনির্বাচন  তফসিল  ঘোষণা  ইসি সচিব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: