প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ৮:৩৯ পিএম
অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। সংগৃহীত ছবি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্ (বিসিপিএস)-এর সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এর ফেলোশিপ অর্জন করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) পাকিস্তানের লাহোরে আয়োজিত পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি অধ্যাপক রাশীদ লতিফ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির সিনিয়র সহসভাপতি অধ্যাপক খালেদ মাসুদ গোনডাল।
একই অনুষ্ঠানে রয়েল কলেজ অব ফিজিশিয়ানস অব এডিনবার্গের অধ্যাপক মার্ক স্ট্রাচেনও ফেলোশিপ অর্জন করেন।
অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের এই অর্জন আন্তর্জাতিক চিকিৎসা অঙ্গনে তার পেশাগত স্বীকৃতির একটি উল্লেখযোগ্য সংযোজন।
সময়ের আলো/ইউএমএইচ