প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া যুবকের ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ার অভিযোগে মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের

2026-09-07T15:56:24+00:00
2026-09-07T15:56:24+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া যুবকের ৫ দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম 
মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ার অভিযোগে মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement
শনিবার রাজধানীর ফার্মগেট এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েন মুবিন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা অবস্থায় তিনি মোটরসাইকেল নিয়ে গাড়িবহরের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে প্রধানমন্ত্রীর পতাকাশোভিত গাড়ির বাঁ পাশের জানালার কাছে গিয়ে চলন্ত অবস্থায় হাত তুলে সালাম দেন তিনি।

পরে পুলিশ তাকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়। তল্লাশিতে তার কাছে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন থানার ওসি মো. মুনিরুজ্জামান। তবে তার আচরণকে রহস্যজনক বলে উল্লেখ করেন তিনি।


পুলিশের দাবি, মুবিনের বরিশালের বাবুগঞ্জ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আটকের পর তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

মুবিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের কাজ করতেন বলে জানা গেছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   প্রধানমন্ত্রী  গাড়িবহর  যুবক  রিমান্ড 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: