বাংলাদেশে সাফল্যের দুই দশক পূর্ণ করেছে কেএফসি। ইয়াম! ব্র্যান্ডের সহযোগী প্রতিষ্ঠানটি ২০০৬ সালের সেপ্টেম্বরে গুলশানে প্রথম রেস্তোরাঁ চালুর মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে।
দুই দশকের পথচলায় কেএফসি বর্তমানে দেশের শীর্ষস্থানীয় কুইক-সার্ভিস রেস্তোরাঁ (কিউএসআর) চেইনে পরিণত হয়েছে। দেশের ছয়টি প্রধান বিভাগে ১০টিরও বেশি গুরুত্বপূর্ণ শহরে রেস্টুরেন্ট নেটওয়ার্ক গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি।
ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, ২০ বছর আগে ট্রান্সকম গ্রুপের হাত ধরে বাংলাদেশে বিশ্বমানের এই ব্র্যান্ডটির সূচনা হয়, যা সময়ের সাথে দেশের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।
তিনি বলেন, স্বাদের চেয়েও আমাদের বড় প্রাপ্তি মানুষের হাসিমুখ। গত দুই দশক ধরে কর্মসংস্থান তৈরি, সমাজের পাশে দাঁড়ানো এবং গ্রাহকদের আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে আমরা এই যাত্রা অব্যাহত রেখেছি।
সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাদ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছিল কেএফসি। বর্তমানে অনন্য রেসিপি, গ্রাহকসেবা এবং আধুনিক ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয়ে তৃতীয় দশকের পথচলা শুরু করেছে ব্র্যান্ডটি।
২০ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, রেস্তোরাঁগুলোতে উৎসবমুখর আয়োজনসহ নানা চমকের আয়োজন করছে কেএফসি বাংলাদেশ।
সময়ের আলো/ইউএমএইচ