২ বছরেও শেষ হয়নি ৮ ব্রিজের কাজ, অনিয়মের অভিযোগ

সুজানগর-সাঁথিয়ায় (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার সুজানগর উপজেলার ৪টি ইউনিয়নে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত ৮ টি ব্রিজের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

2026-09-07T22:36:46+00:00
2026-09-07T22:36:46+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
২ বছরেও শেষ হয়নি ৮ ব্রিজের কাজ, অনিয়মের অভিযোগ
সুজানগর-সাঁথিয়ায় (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম 
২ বছরেও শেষ হয়নি ৮ ব্রিজের কাজ, অনিয়মের অভিযোগ। ছবি : সময়ের আলো
পাবনার সুজানগর উপজেলার ৪টি ইউনিয়নে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে নির্মিত ৮ টি ব্রিজের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বলছেন, কাগজে-কলমে কোটি, কোটি টাকার প্রকল্প হলেও মাঠ পর্যায়ে কাজের মান ও অগ্রগতি নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন।

২০২২-২০২৩ অর্থ বছরে সুজানগর উপজেলার হাটখালী, রানীনগর, মানিকহাট ও সাগরকান্দি ইউনিয়নে ১১.৫৮ মিটার দৈর্ঘ্যের ৮টি ব্রিজের কাজ পায় 'রুনু কনস্ট্রাকশন' কাশীনাথপুর নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

Advertisement
স্থানীয়দের অভিযোগ, প্রতিটি ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪২ লক্ষ ৬৩ হাজার ৯শত ৮ টাকা। ৮টি ব্রিজের মোট ব্যয় ৩ কোটি ২১ লক্ষ ১১ হাজার ২শত ৬৪ টাকা। কিন্তু অর্ধেক টাকাও প্রকল্পে ব্যয় করা হয়নি বলে অভিযোগ।

দুই বছর পার হলেও ব্রিজগুলোর কাজ শেষ হয়নি। স্থানীয়দের অভিযোগের তালিকায় রয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ, সঠিক মাপে ব্রিজ নির্মাণ না করা, দীর্ঘসূত্রিতার কারণে জনদুর্ভোগসহ অভিযোগ নানান।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান এর বক্তব্য জানতে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি এড়িয়ে যান। অফিসে থাকার কথা বললেও ২ দিন দফতরে গিয়েও তাকে পাওয়া যায়নি।


রোববার (৬ সেপ্টেম্বর) সরেজমিনে উপজেলার হাটখালী ইউনিয়নের স্বাগতায় ২টি ব্রিজের কাজ দেখতে গিয়ে ঘটনা সত্যতা পান। স্থানীয়রা সাংবাদিকদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন।

কিন্তু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং তার অফিসের সহযোগিতা না পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। দুই বছরেও ছোট্ট ৮ টি ব্রিজের কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ। প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

সময়ের আলো/আতা
  বিষয়:   প্রকল্প  অনিয়মের অভিযোগ  সময়ের আলো  সুজানগর  সাঁথিয়া  পাবনা  অনিয়ম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: