সেপ্টেম্বরে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়

সারাদেশ

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ ঘন কুয়াশার দেখা মিলেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন

2026-09-08T10:05:48+00:00
2026-09-08T10:05:48+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সেপ্টেম্বরে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৫ এএম 
ছবি : সংগৃহীত
দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ ঘন কুয়াশার দেখা মিলেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা কুয়াশায় ঢাকা ছিল। এতে গ্রাম থেকে শহরের সড়ক— সবখানেই কমে যায় দৃশ্যমানতা। ধীরগতিতে চলাচল করে যানবাহন, হেডলাইট জ্বালিয়ে পথ চলতে দেখা যায় চালকদের।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সেপ্টেম্বর মাসে এত ঘন কুয়াশা আগে কখনো দেখেননি তারা। ভোরের কুয়াশা দেখে অনেকেই শীতের আগমনের কথা ভাবলেও তখন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

Advertisement
সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললে ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। পরে স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি।

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠে চারপাশ কুয়াশায় ঢাকা দেখতে পান। কয়েক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা আগে কখনো দেখেননি তিনি।

অটোচালক আব্দুর রহিম বলেন, সকালে অটো নিয়ে বের হয়ে কুয়াশার কারণে সামনে ঠিকমতো দেখতে পারছিলেন না। হেডলাইট জ্বালিয়েও পরিস্থিতি খুব একটা সুবিধার ছিল না। তাই ধীরে গাড়ি চালাতে হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় সেখানে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা যাচ্ছে। পাশাপাশি আকাশে দীর্ঘ সময় মেঘ থাকার পর হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়াও কুয়াশা তৈরিতে ভূমিকা রাখছে।

সময়ের আলো/কেএইচ
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: