ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) রাত

2026-09-08T10:20:32+00:00
2026-09-08T10:20:32+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ এএম 
ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২। ছবি : সময়ের আলো
ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
নিহতরা হলেন পটুয়াখালীর সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আরিফুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।

স্থানীয় ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেলে করে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দ্রুতগতির 'দশমিনা পরিবহন' বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।


সংঘর্ষের পর মোটরসাইকেলসহ দুই আরোহী বাসের নিচে আটকে যান। বাসটি না থামিয়ে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলটি টেনে নিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আজাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ঢাকা  ভাঙ্গা  বরিশাল  বাস  মোটরসাইকেল  সংঘর্ষ  নিহত  সময়ের আলো  ফরিদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: