বিগ ব্যাশে নাহিদ রানাকে নিতে আগ্রহী তিন দল

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে নাহিদ রানাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে তিনটি দল। চোটের কারণে সবশেষ অস্ট্রেলিয়া সফরের টেস্ট

2026-09-08T12:57:12+00:00
2026-09-08T12:57:12+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিগ ব্যাশে নাহিদ রানাকে নিতে আগ্রহী তিন দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম 
নাহিদ রানা। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে নাহিদ রানাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে তিনটি দল। চোটের কারণে সবশেষ অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে খেলতে না পারলেও বাংলাদেশের এই তরুণ পেসারকে নিয়ে আগ্রহ কমেনি অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিগুলোর।

রানার ঘনিষ্ঠ একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, বিগ ব্যাশের আসন্ন মৌসুমে তাকে দলে ভেড়াতে কয়েকটি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। আগ্রহী দলগুলোর মধ্যে রয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন রেনেগেডস ও পার্থ।

Advertisement
বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে নাহিদ রানা খেলেছিলেন। তার গতিময় বোলিং নজর কেড়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট সংশ্লিষ্টদের। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার বিগ ব্যাশে তাকে পাওয়ার আগ্রহ দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিগ ব্যাশ সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ না থাকায় বিসিবির অনাপত্তিপত্র পেলে নাহিদ রানার অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ তৈরি হতে পারে। সেক্ষেত্রে সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলবেন তিনি।


জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পাওয়া চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন রানা। বর্তমানে চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে জাতীয় দলে ফেরার প্রস্তুতি চলছে তার।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিগ ব্যাশ  নাহিদ রানা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: