পাবনার আটঘরিয়ায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সেই মামলার প্রধান আসামি ইরাদুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।ইরাদুল আটঘরিয়া উপজেলার চুটিয়াপাড়া এলাকার বাসিন্দা।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল জানান, আদম আলীকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের ছেলে শাহিন হোসেন বাদী হয়ে সোমবার রাতে আটঘরিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে র্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপা ডলি রানী সরকার জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে আটঘরিয়া উপজেলার গোপালপুর তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি ইরাদুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আটঘরিয়া উপজেলার একদন্তে ইউনিয়নের চন্ডিপাশা গ্রামে আদম আলী মোল্লাকেকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত আদম আলী মোল্লা (৬০) একদন্তে ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। আদম আলী মোল্লার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, গ্রেফতাতার ইরাদুল ইসলামকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই