আইসিসির জরিমানার মুখে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

শ্রীলঙ্কার কাছে হারের ধাক্কা কাটতে না কাটতে আরও এক দুঃসংবাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ

2026-09-08T18:33:57+00:00
2026-09-08T18:38:29+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আইসিসির জরিমানার মুখে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ৬:৩৮ পিএম
বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। ছবি : বিসিবি
শ্রীলঙ্কার কাছে হারের ধাক্কা কাটতে না কাটতে আরও এক দুঃসংবাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছিল বাংলাদেশ। এ কারণেই আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে।

Advertisement
ম্যাচের মাঠের আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ, তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি জি.এস. লক্ষ্মী পরে শাস্তি নিশ্চিত করেন।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের পক্ষ থেকে অপরাধ স্বীকার করে আইসিসির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ নিয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

শ্রীলঙ্কার বিপক্ষে হার বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আজ রাত সাড়ে ৮টায় সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। নারী এশিয়া কাপে টিকে থাকতে হলে এই ম্যাচে নিগার-নাহিদাদের সামনে জয়ের বিকল্প নেই।

সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   বাংলাদেশ নারী ক্রিকেট দল  আইসিসি  জরিমানা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: