ভারতের মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের

2026-09-08T18:37:24+00:00
2026-09-08T18:37:24+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভারতের মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংগৃহীত ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।     

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া কর্মকর্তার পরিচয় দিয়ে দুই যুবক মুম্বাইয়ের ওই অনুষ্ঠানস্থলে হাজির হন। তাদের কাছে একটি বন্দুক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়। এই ঘটনা ঘিরে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ায় মুম্বাই পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে।  

Advertisement
গ্রেফতারের বিষয়ে মুম্বাই পুলিশ বলেছে, গ্রেফতারকৃত দুই যুবকের একজনের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। 


পুলিশ বলেছে, বিকেসির নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে প্রধানমন্ত্রী মোদির অনুষ্ঠানস্থলে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ ওই ব্যক্তি ও তার দেহরক্ষীকে আটক করে। পরে তার কাছে একটি বন্দুক পাওয়া যায়।  

গ্রেফতারকৃত ২৪ বছর বয়সী রোহান পারেক নামের ওই যুবকের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি ভুয়া পরিচয়পত্র ছিল। বন্দুক ও ভুয়া পরিচয়পত্র নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের উদ্দেশ্য জানতে মুম্বাই পুলিশ বর্তমানে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ভারত  মুম্বাই  মোদি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: