অভিনেত্রী বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয় : আসিফ নজরুল

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালিতে হামলার ঘটনায় আওয়ামী লীগের কিছু কর্মীর কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী

2026-09-08T21:53:33+00:00
2026-09-08T21:53:33+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সোশ্যাল মিডিয়া
অভিনেত্রী বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয় : আসিফ নজরুল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৩ পিএম 
ছবি : সংগৃহীত
ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালিতে হামলার ঘটনায় আওয়ামী লীগের কিছু কর্মীর কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রতিবাদ জানান তিনি।

Advertisement
আওয়ামী লীগের কিছু কর্মীর কর্মকাণ্ড দেখে নিজের বিস্মিতে কথা উল্লেখ করে পোস্টে আসিফ নজরুল লিখেছেন, অভিনেত্রী বাঁধনের ওপর এভাবে হামলা করার পাশাপাশি নিজেদের কর্মকাণ্ড নিজেরাই ফলাও করে প্রচার করেছেন এবং এর অকাট্য সাক্ষ্যও রাখছেন অভিযুক্তরা।

তিনি প্রশ্ন রাখেন, ‘এখন যদি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, শূন্য হাতে দেশে ফিরতে হবে। সেটা আপনাদের জন্য ভালো হবে? আপনাদের পরিবারের জন্য বিষয়টা ভালো হবে?’

আসিফ নজরুল আরও লিখেছেন, ‘ভাই, কার জন্য করেন এসব? নতুন বেশে সজীব ওয়াজেদ জয়কে দেখে? আপনারা সত্যি বিশ্বাস করেন, তার বা তার মায়ের হৃদয় কাঁদে আপনাদের জন্য? সত্যি বিশ্বাস করেন, আপনাদের ভাগ্য বদলে দিতে পারেন তারা?’

‘সত্যি বিশ্বাস করেন, আপনাদের করুণ পরিণতি হলে কোনো সাহায্য করবেন তারা?’— উল্লেখ করেন সাবেক এই উপদেষ্টা।

আসিফ নজরুল আওয়ামী লীগের কর্মীদের নিজেদের বিপন্ন করা এবং দেশের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান। দলকে ভালোবাসলে নিয়মতান্ত্রিকভাবে বিদেশে কাজ করার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কেন নিজের জীবন বিপন্ন করে শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তা গোপনে হলেও বোঝার চেষ্টা করা উচিত।

দলীয় নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলার আহ্বান জানালেন আসিফ নজরুল। বললেন, ‘দলের স্বার্থপর নেতাদের প্রশ্ন করেন। সবচেয়ে আগে নিজেকে নিরাপদ রাখেন।’

নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও তুলে ধরেন আসিফ নজরুল। বললেন, ‘দুই বছর আগে জেনেভায় আমার বিরুদ্ধে মব করার পর আমার সুযোগ ছিল ব্যবস্থা নেওয়ার। আমি নিইনি। কিন্তু এরপর আপনাদের কেউ কেউ আরও অনেক বেশি নোংরা ও বেপরোয়া হয়েছেন।’

পোস্টের শেষাংশে সাবেক এই উপদেষ্টা উল্লেখ করেন, ‘এসব সহ্য করার মতো নয়’।


ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা হয়। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ অভিযোগ করেন অভিনেত্রী। প্রবাসী আওয়ামী লীগ কর্মীদের দিকে এ হামলার অভিযোগ তোলেন বাঁধন।

ফেসবুক লাইভে অভিনেত্রীর অভিযোগ, ‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেছে। আমার শরীরে পানি, কোক ছুঁড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’

বাঁধন বলেছেন, ‘তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে। তারা বলেছে— আমি জুলাইযোদ্ধা, ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

অভিনেত্রী বাঁধন ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়েছেন নিজের অভিনীত সিনেমা নিয়ে। এরপর তিনি স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

‘তারা আমাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। তারা সেগুলো ভিডিও করেছে। সেগুলো তারা লাইভ করছিল। আপলোড করছিল’— যোগ করেন বাঁধন।

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি বলব, আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত ছিল, আপনারা তা করতে পারেন নাই। আপনারা ভেবেছেন, এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   অভিনেত্রী  বাঁধন  হামলা  আসিফ নজরুল  সময়ের আলো 


Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: