জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর

2026-09-08T22:46:06+00:00
2026-09-08T22:57:54+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ১০:৫৭ পিএম
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সংগৃহীত ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠিত হয়।

Advertisement
তিনি আগামী এক বছর জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপক্ষীয় ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

এদিকে, আজ দিবাগত রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বৈশ্বিক বহুপক্ষীয় ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

শপথ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ পদে আবারও কোনো বাংলাদেশি দায়িত্ব নিলেন। এর আগে ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এই পদে দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী।

অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক ড. খলিলুর রহমানকে মঞ্চে স্বাগত জানান। এরপর ডান হাত উঁচু করে শপথ নেন তিনি।


শপথের সময় ড. খলিলুর রহমান ঘোষণা করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য তিনি সম্পূর্ণ বিশ্বস্ততা, বিচক্ষণতা ও বিবেকের সঙ্গে সততার সঙ্গে পালন করবেন। জাতিসংঘের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতিসংঘের সনদ এবং সাধারণ পরিষদের সভাপতির জন্য প্রযোজ্য নৈতিক আচরণবিধি অনুসরণ করে দায়িত্ব পালন ও আচরণ পরিচালনার অঙ্গীকার করেন তিনি।

এ দায়িত্ব পালনের ক্ষেত্রে জাতিসংঘের বাইরে কোনো সরকার বা অন্য কোনো পক্ষের কাছ থেকে কোনো নির্দেশনা চাইবেন না বা গ্রহণ করবেন না বলেও শপথে উল্লেখ করেন ড. খলিলুর রহমান।

শপথ গ্রহণের পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে বিদায়ী সভাপতি আনালেনা বেয়ারবক ড. খলিলুর রহমানের হাতে বিশেষ হাতুড়ি বা ‘থোরস হ্যামার গ্যাভেল’ তুলে দেন।

১৯৫৫ সালে আইসল্যান্ডের পক্ষ থেকে জাতিসংঘকে উপহার দেওয়া হয়েছিল এই হাতুড়িটি। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ঐতিহ্যগতভাবে অধিবেশন শুরু ও শেষ করা, প্রস্তাব অনুমোদন এবং অধিবেশনের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এটি ব্যবহার করেন।

এর আগে ৮০তম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন বিদায়ী সভাপতি আনালেনা বেয়ারবক।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   খলিলুর রহমান  জাতিসংঘ সাধারণ পরিষদ  সভাপতি  শপথ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: