ক্রিকেটের ব্যস্ত সূচিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ এক সফর শেষ করে লম্বা সময়ের বিরতি পেয়েছে টাইগাররা। এক মাসের আন্তর্জাতিক বিরতি শেষে আবারও টানা ক্রিকেটের

2026-09-09T02:33:59+00:00
2026-09-09T02:33:59+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ক্রিকেটের ব্যস্ত সূচিতে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৩ এএম 
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ এক সফর শেষ করে লম্বা সময়ের বিরতি পেয়েছে টাইগাররা। এক মাসের আন্তর্জাতিক বিরতি শেষে আবারও টানা ক্রিকেটের ব্যস্ততায় প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। 

এশিয়ান গেমস দিয়ে শুরু হবে নতুন ব্যস্ততা, এরপর দেশের বাইরে টেস্ট ও ওয়ানডে সিরিজ। এশিয়ান গেমসের লড়াই শেষ করেই সংযুক্ত আরব আমিরাতে ওড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং সবশেষ দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে শেষ হবে বছরের আন্তর্জাতিক ক্রিকেট।

Advertisement
সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সেই সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় প্রায় এক মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে বাংলাদেশ।

চলতি মাসের শেষ দিকে এশিয়ান গেমস দিয়ে মাঠে ফিরবে টাইগাররা। এশিয়ান গেমস শেষ করে যেতে হবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

মঙ্গলবার এই সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সফরের শুরুতেই ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে টেস্টটি সংযুক্ত আরব আমিরাতের কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, তা এখনও জানানো হয়নি।


ম্যাচটি পাঁচ দিনে গড়ালে ১৩ অক্টোবর শেষ হবে টেস্ট। ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ে একে অপরের বিপক্ষে খেলবে। ২১ অক্টোবর আফগানিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হবে। অর্থাৎ লিগ পর্বে প্রতিটি দল একবার করে পরস্পরের বিপক্ষে খেলবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। তবে টেস্টের মতো ওয়ানডে সিরিজের নির্দিষ্ট ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনও প্রকাশ করা হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের ব্যস্ততা শেষ করে দেশে ফিরেই আবার মাঠে নামতে হবে বাংলাদেশকে। অক্টোবরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে তারা। এরপর নভেম্বরেই আরও বড় পরীক্ষার সামনে পড়বে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। অর্থাৎ টানা কয়েক মাস আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটবে টাইগারদের।

দক্ষিণ আফ্রিকার এই দীর্ঘ সফর দিয়েই শেষ হবে বাংলাদেশের এ বছরের আন্তর্জাতিক ক্রিকেট সূচি। এশিয়ান গেমস থেকে শুরু করে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা, সামনে তাই বিশ্রামের চেয়ে ক্রিকেটই বেশি অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   ক্রিকেট  ব্যস্ত সূচি  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: