বাংলাদেশ ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন

ক্রীড়া ডেস্ক

খেলা

দর্শকের অধীর আগ্রহ অবশেষে আলোর মুখ দেখেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি উন্মোচিত হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)

2026-09-08T17:17:56+00:00
2026-09-08T17:17:56+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বাংলাদেশ ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম 
জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে উন্মোচিত হয় বাংলাদেশ ফুটবল দলের নতুন জার্সি। ছবি : বাফুফে
দর্শকের অধীর আগ্রহ অবশেষে আলোর মুখ দেখেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি উন্মোচিত হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত হয় জমকালো এক অনুষ্ঠান। সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জার্সি উন্মোচন করেন।

Advertisement
সাদা জমিনের হোম জার্সিতে প্রাধান্য দেওয়া হয়েছে মাতৃভাষা বাংলাকে। বুকের মধ্যে ফুটে উঠেছে বর্ণমালার বিভিন্ন অক্ষর। দু’পাশে লাল এবং কলারে লাল ও সবুজ রঙের স্ট্রাইপ ব্যবহার করা হয়েছে। সাদা জার্সির সঙ্গে লাল শর্টস পরবেন ফুটবলাররা। 

অ্যাওয়ে জার্সি তৈরি হয়েছে সবুজ জমিনে। সামনের পুরো অংশজুড়ে রাখা হয়েছে স্মৃতিসৌধের প্রতিকৃতি। হাতায় রাখা হয়েছে বাঘের ডোরাকাটা। দুই কাঁধের অংশ শোভিত হয়েছে পতাকার লাল রঙে। সবুজ জার্সির সঙ্গে সবুজ শর্টস পরে মাঠে নামবেন ফুটবলাররা। 


বাফুফের কিট পার্টনার দৌড় প্রস্তুত করেছে জার্সিগুলো। দৌড়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদ আলম চৌধুরী বলেন, ‘আমরা ফুটবলপ্রেমীদের কাছ থেকে জার্সির ডিজাইন চেয়েছিলাম। মোট ১ হাজার ৩০০টি ডিজাইন পাই। সেখান থেকে ৩৪টি এলিমেন্ট নিয়ে জার্সি তৈরি করা হয়েছে।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘জার্সি আমাদের আরেকটি পতাকা। বাংলাদেশের মতো ক্রেজি ফ্যানস পৃথিবীতে খুব কমই আছে। আমরা প্রতি দুই বছর পর পর নতুন জার্সি আনার চেষ্টা করছি। যাতে ভক্তরা একটা ডিজাইনের জার্সি পরে যথেষ্ট ম্যাচ দেখতে পারে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সময় জার্সি উন্মোচনের এসব ব্যাপার ছিল না। টিম ম্যানেজমেন্ট জার্সি এনে দিত, আমরা পরে খেলতে যেতাম। এখন সময় বদলেছে। ফুটবলের উন্মাদনা অনেক বেড়েছে। সবাই কাঙ্ক্ষিত সাফল্য চায়।’

সময়ের আলো/জেকিউএফ/কেএইচও
  বিষয়:   বাংলাদেশ ফুটবল দল  বাফুফে  জার্সি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: