অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলির মামলায় তিনজন রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরানকে হত্যা এবং তার বন্ধু সাদ্দামকে আহত করার মামলায় তিন

2026-09-09T18:12:46+00:00
2026-09-09T18:12:46+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলির মামলায় তিনজন রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ পিএম 
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরানকে হত্যা এবং তার বন্ধু সাদ্দামকে আহত করার মামলায় তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই খন্দকার সালেহ আবু নাঈম আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ, মো. কামরুল হাসান ও মো. সাইফুল হোসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, দুই লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে আসামি রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ ও কামরুল হাসানের সঙ্গে অটোরিকশা ব্যবসায়ী সাগর খান ওরফে ইমরানের বিরোধ চলছিল। এর জেরে গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে রিয়াজ ও কামরুলসহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি মোটরসাইকেলে করে কালো হেলমেট পরা অবস্থায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ইমরানের গ্যারেজে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। একপর্যায়ে রিয়াজ পেছন থেকে ইমরানের মাথায় গুলি করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।


পরে ইমরানের বন্ধু সাদ্দামকে মারধর করা হয়। তিনি পালানোর চেষ্টা করলে রিয়াজ তাকে বাম পায়ে গুলি করেন। পরে অন্য আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা ইমরান ও সাদ্দামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন এবং সাদ্দামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এছাড়া, হামলাকারীরা ইমরানের কাছ থেকে নগদ এক লাখ ৮০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল এবং সাদ্দামের কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে উল্লেখ করা হয় মামলার অভিযোগে।

এ ঘটনায় ৭ সেপ্টেম্বর ইমরানের স্ত্রী যাত্রাবাড়ী থানায় মামলা করেন।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   আদালত  রিমান্ড  হত্যা  আসামি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: