রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষে জয় পেলে সব মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন

2026-09-10T12:23:35+00:00
2026-09-10T12:24:48+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম  আপডেট: ১০.০৯.২০২৬ ১২:২৪ পিএম
ছবি : সংগৃহীত
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষে জয় পেলে সব মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি ও সাফল্যের কারণেই তিনি এই অর্থ দেওয়ার পরিকল্পনা করছেন। তবে এই অর্থ যুক্তরাষ্ট্রের বাইরে খরচ করা যাবে না বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, এই অর্থ যুক্তরাষ্ট্রেই ব্যয় করতে হবে। তিনি চান না, এটি কানাডা বা জার্মানিতে খরচ করা হোক।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই জয় পেলে এই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

এদিকে বক্তব্যে হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ করার কথাও বলেন তিনি। এ বিষয়ে ট্রাম্প বলেন, তিনি বিষয়টি বিবেচনা করছেন। ইরানের নেতৃত্ব এ সিদ্ধান্তে খুশি হবে বলেও ব্যঙ্গ করে মন্তব্য করেন তিনি।

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়েও সতর্কবার্তা দেন ট্রাম্প। সেখানে সাম্প্রতিক কিছু তৎপরতা যুক্তরাষ্ট্রের নজরে এসেছে উল্লেখ করে তিনি তেহরানকে সতর্ক করেন। ট্রাম্প বলেন, ইরান সেখানে কোনো ধরনের বাড়াবাড়ি করলে যুক্তরাষ্ট্রকে কঠোর হামলা চালাতে হবে।

পিকঅ্যাক্স মাউন্টেন ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছে অবস্থিত একটি সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা। তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে এবং নাতাঞ্জ কমপ্লেক্স থেকে প্রায় ২ কিলোমিটার দূরে এর অবস্থান।

সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ট্রাম্প  ডলার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: