আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক আদালত (আইসিজে)। রয়টার্স

2026-11-04T12:35:48+00:00
2026-11-04T12:36:12+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম  আপডেট: ০৪.১১.২০২৬ ১২:৩৬ পিএম
ছবি : রয়টার্স
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক আদালত (আইসিজে)। রয়টার্স জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজের পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় বিচারকদের রায় পাঠের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের লক্ষ্য করে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযান গণহত্যার শামিল। ওই অভিযানের পর প্রাণভয়ে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হন।


জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনের প্রতিবেদনে ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার তথ্য উঠে আসে। তবে মিয়ানমার শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। দেশটির দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের লক্ষ্যেই আইনসম্মতভাবে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।

আইসিজের এই রায় শুধু মিয়ানমারের বিরুদ্ধে মামলার নিষ্পত্তির ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক পরিসরে গণহত্যার অভিযোগসংক্রান্ত বিচারিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার ক্ষেত্রেও রায়টির আইনি তাৎপর্য থাকতে পারে। ওই অভিযোগও অস্বীকার করেছে ইসরায়েল।

সময়ের আলো/টিকে
  বিষয়:   আন্তর্জাতিক  আদালত  রোহিঙ্গা  গণহত্যা  মামলা  রায়  ১৯ নভেম্বর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: