ট্রাম্পের রিপাবলিকানদের হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। ভোট গণনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগেই প্রয়োজনীয় ৫১টি আসনে জয়

2026-11-04T11:43:21+00:00
2026-11-04T11:43:21+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের রিপাবলিকানদের হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ এএম 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ক্যাপিটল ভবন। ছবি : আল-জাজিরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। ভোট গণনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগেই প্রয়োজনীয় ৫১টি আসনে জয় নিশ্চিত করেছে দলটি। এর মধ্য দিয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

সর্বশেষ প্রকাশিত ফলাফল ও ভোট গণনার চিত্র অনুযায়ী, সিনেটের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ৫১টি আসন। এর মধ্যে ডেমোক্র্যাটরা ৫১টি আসনে জয় নিশ্চিত করেছে। পাশাপাশি আরও দুটি আসনে এগিয়ে রয়েছে তারা।

অন্যদিকে, রিপাবলিকানরা এখন পর্যন্ত ৩৯টি আসনে জয় পেয়েছে। আরও ছয়টি আসনে এগিয়ে রয়েছে দলটি। বাকি একটি আসনের ফল এখনো চূড়ান্ত হয়নি।

সিনেটে সর্বশেষ অবস্থান

নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন : ৫১টি আসন

ডেমোক্র্যাট : ৫১টিতে জয়, ২টিতে এগিয়ে

রিপাবলিকান : ৩৯টিতে জয়, ৬টিতে এগিয়ে

অপেক্ষমাণ : ১টি আসন

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ডেমোক্র্যাট  ট্রাম্প  রিপাবলিকান  সিনেট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: