মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৯ সালে পশ্চিম

2026-11-04T05:07:17+00:00
2026-11-04T05:07:17+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:০৭ এএম 
সংগৃহীত ছবি
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এ মামলা দায়ের করেছিল।

মঙ্গলবার (৩ নভেম্বর) আইসিজে জানিয়েছে, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতের পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় বিচারকেরা রায় পড়া শুরু করবেন।

মামলায় গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত অভিযান গণহত্যার শামিল। ওই অভিযানের পর প্রাণ বাঁচাতে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।


জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা জানিয়েছিল। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনসম্মতভাবেই ওই অভিযান পরিচালনা করা হয়েছিল।

আইসিজের এই রায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে চলমান অন্য মামলাগুলোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এর মধ্যে রয়েছে গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা মামলা। তবে ইসরায়েলও তাদের বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মিয়ানমার  রোহিঙ্গা গণহত্যা  মামলার রায়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: