প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:০০ এএম
সংগৃহীত ছবিনিজ দেশের মানুষের কাছে জনপ্রিয়তা হারালে যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলে চলে যাওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলে নিজের জনপ্রিয়তার কথা তুলে ধরে দেশটির প্রধানমন্ত্রী হওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনের মধ্যেই ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ট্রাম্প।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্রে জনতা আমার ওপর কখনো বিরক্ত হয়। আমি ইসরায়েলে চলে যাব এবং প্রধানমন্ত্রী হব।’
একই সাক্ষাৎকারে ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, প্রতি বছর ইসরায়েলকে প্রায় ৪ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়া হলেও আগামী বছর থেকে তা বন্ধ করে দেওয়া হবে।
এ প্রসঙ্গে মিশিগানের সিনেটর পদপ্রার্থী আব্দুল এল সায়েদের কথা উল্লেখ করেন ট্রাম্প। ইসরায়েলকে অর্থ সহায়তা দেওয়ার পরও এল সায়েদের মতো ব্যক্তিদের সমালোচনা শুনতে চান না বলে জানান তিনি। এ কারণে কয়েক মাস আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার চুক্তি হয়েছে এবং আগামী বছর থেকে সহায়তা বন্ধ করা হবে বলেও দাবি করেন ট্রাম্প।
সূত্র : দ্য গার্ডিয়ান
সময়ের আলো/কেএইচও