প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ এএম
দক্ষিণ ক্যারোলাইনার চার্লস্টনে নির্বাচনের রাতের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নবনির্বাচিত সিনেটর অ্যানি অ্যান্ড্রুজ। ছবি : আলজাজিরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সর্বশেষ ফলাফলে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। এখন পর্যন্ত দলটির ১০২ জন প্রার্থী জয়ী হয়েছেন। বিপরীতে রিপাবলিকান পার্টির জয় পেয়েছেন ৬০ জন প্রার্থী। এখনো ৮৭টি আসনের ফল ঘোষণা বাকি।
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজন অন্তত ২১৮টি আসন। এখন পর্যন্ত ভোট গণনায় ডেমোক্র্যাটদের ১০৪ জন এবং রিপাবলিকানদের ৮২ জন প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন।
কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফলেও এগিয়ে রয়েছে ডেমোক্রেটিক পার্টি। এ পর্যন্ত দলটির ৪৫ জন প্রার্থী জয় পেয়েছেন। অন্যদিকে, রিপাবলিকানদের জয়ী প্রার্থীর সংখ্যা ৩৬। দুই দলেরই আরও সাতজন করে প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। সিনেটের তিনটি আসনের ফল এখনো ঘোষণা করা হয়নি।
সিনেটের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে অন্তত ৫১টি আসন নিশ্চিত করতে হবে। ১০০ সদস্যের সিনেটে এ বছর নির্বাচন হচ্ছে না— এমন ৩৪টি আসন ডেমোক্র্যাট-সমর্থিত এবং ৩১টি রিপাবলিকান-সমর্থিত।
সময়ের আলো/ইউএমএইচ