রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোকসজ্জার কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা

2026-09-11T23:19:43+00:00
2026-09-11T23:19:43+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রামের রাউজানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোকসজ্জার কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের করিম শিকদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন নামে (৩৩) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নাঙ্গলকোট পৌরসভার শ্রীকামতা গ্রামের খুরশিদ আলমের ছেলে।

তিনি রাউজানে নেজাম ডেকোরেটর নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

নিহতের চাচা শাহাদাত হোসেন মজুমদার জানান, কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরই মনির স্ট্রোক করেন।

পরবর্তীতে তাকে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং মৃত্যুর মূল কারণ হিসেবে স্ট্রোকের কথা উল্লেখ করেন বলেও জানান তিনি।


ঘটনার বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এই বিষয়ে কোনো অভিযোগ বা সংবাদ এখনও থানায় আমরা পাইনি। তথ্য পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাউজান  বিদ্যুৎস্পৃষ্ট  যুবক  মৃত্যু  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: