মেয়েদের পর স্বপ্নপূরণে ব্যর্থ ছেলেরাও

ক্রীড়া প্রতিবেদক

খেলা

মেয়েদের পর ছেলেদেরও বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হলো। বৃহস্পতিবার মেয়েরা লড়াই করতে পারলেও গতকাল শুক্রবার ছেলেরা বিধ্বস্ত হয়েছে ৬-২ গোলে। দুই

2026-09-12T03:27:29+00:00
2026-09-12T03:27:29+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মেয়েদের পর স্বপ্নপূরণে ব্যর্থ ছেলেরাও
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৭ এএম 
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে গতকাল স্থান নির্ধারণী ম্যাচে বল দখলের লড়াই। ছবি : বাহফে
মেয়েদের পর ছেলেদেরও বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হলো। বৃহস্পতিবার মেয়েরা লড়াই করতে পারলেও গতকাল শুক্রবার ছেলেরা বিধ্বস্ত হয়েছে ৬-২ গোলে। দুই বিভাগেরই স্বপ্নভঙ্গের কারণ জাপান। ফলে জুনিয়র এশিয়া কাপ হকি বিশ্বকাপে খেলার স্বপ্ন অধরাই রয়ে গেল বাংলাদেশের। ম্যাচে বাংলাদেশের পক্ষে যে দুটি গোল, সেগুলোও পেনাল্টি স্ট্রোক থেকে। 

বাংলাদেশ দল এখন টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ খেলবে আজ। সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আগামী বছর হকির জুনিয়র বিশ্বকাপে খেলতে হলে গতকাল ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে হারাতেই হতো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে। সেই ম্যাচে জাপানের সামনে দাঁড়াতেই পারেনি যুবারা।

চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে গতকাল জাপানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। মাত্র দুই মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে যুবারা। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করে জাপান। তাতে ৩-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে মেহেদী একটি গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। 

কিন্তু জাপানের আক্রমণ থামেনি। এই কোয়ার্টারেই আরও তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় জাপান। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে মুন্না বাংলাদেশের দ্বিতীয় গোলটি করেন। তবে ততক্ষণে ম্যাচের ফল অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

ম্যাচ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দলের কোচ মউদুদুর রহমান শুভ হতাশা ব্যক্ত করে বলেন, আমরা আমাদের পরিকল্পনা মতো খেলেছি। অনেক সুযোগ তৈরি করেছি কিন্তু ডি-বক্সের মধ্যে গিয়ে সহজ সহজ গোল মিস করেছি। এটার ভাষা বা জবাব আমার কাছে নেই। অনুশীলনে ছেলেরা এরচেয়ে কঠিন গোলও করে কিন্তু এই টুর্নামেন্টে তারা সহজ গোল মিস করেছে।

গ্রুপপর্বে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। চার ম্যাচে একমাত্র জয়টি এসেছে কাজাখস্তানের বিপক্ষে। বাকি ম্যাচগুলোর ফল আশানুরূপ না হওয়ায় কোয়ার্টার ফাইনালের পর স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে। জুনিয়র এশিয়া কাপ থেকে শীর্ষ ছয়টি দল আগামী বছর জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। গতবারের আসরে ষষ্ঠ হয়ে বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   স্বপ্নপূরণে ব্যর্থ  ছেলেরা  বিশ্বকাপ  জুনিয়র এশিয়া কাপ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: