মুকসুদপুরে খাবারের বিল বাকি না দেওয়ায় হোটেল ভাঙচুরের অভিযোগ

সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে খাবারের বিল বাকি রাখতে না চাওয়ায় একটি হোটেলে ভাঙচুরের অভিযোগ উঠেছে রাঘদি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখ ও

2026-09-12T09:01:12+00:00
2026-09-12T09:01:12+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মুকসুদপুরে খাবারের বিল বাকি না দেওয়ায় হোটেল ভাঙচুরের অভিযোগ
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০১ এএম 
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে খাবারের বিল বাকি রাখতে না চাওয়ায় একটি হোটেলে ভাঙচুরের অভিযোগ উঠেছে রাঘদি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখ ও তার সঙ্গে থাকা লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় হোটেলের তিন কর্মচারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে রাঘদি ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে শুক্রবার রাতে রাঘদি ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখ। পরে ১৫ থেকে ২০ জন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে ওই রেস্টুরেন্টে খাবার খেতে যান তিনি।


খাবার খাওয়ার পর পুরো বিল বাকি রাখতে চাইলে হোটেল কর্তৃপক্ষ তাতে আপত্তি জানায়। এ নিয়ে পলাশ শেখ ও তার সঙ্গে থাকা লোকজনের সঙ্গে হোটেল ম্যানেজারের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির উপক্রম হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে পলাশ শেখের সঙ্গে থাকা লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হোটেলের বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যান। হোটেলের সিসিটিভি ক্যামেরায় ভাঙচুরের দৃশ্য ধারণ হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের তিন কর্মচারীকে হেফাজতে নেয়।

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী পলাশ শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের তিন কর্মচারীকে হেফাজতে নিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   খাবার  বিল  বাকি  হোটেল ভাঙচুর  চেয়ারম্যান প্রার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: