পোস্টাল ভোট দিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটারা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে আজ ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২০

2026-09-12T17:29:22+00:00
2026-09-12T17:30:50+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
পোস্টাল ভোট দিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম  আপডেট: ১২.০৯.২০২৬ ৫:৩০ পিএম
১২ সেপ্টেম্বর থেকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটারা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে আজ ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন বলে জানা গেছে। অপরদিকে দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ (আইসিপিভি) ক্যাটাগরিতে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে পারবেন বলে ইসি সূত্রে জানা গেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান-এ তথ্য জানিয়েছেন।

ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধন ২০২৫) (আরপিও) অনুযায়ী মূলত চার শ্রেণির ভোটার এই পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তারা হলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটার, নিজ নির্বাচনি এলাকার বাইরে চাকরিসূত্রে বা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি, জেলখানায় বা আইনি হেফাজতে আটক বন্দি এবং নিজ কেন্দ্রের বাইরে নির্বাচন-সংক্রান্ত কোনো দায়িত্বে নিযুক্ত ব্যক্তিরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী ভোটারদের মধ্যে যারা ইতোপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, তাদের প্রযোজ্য ক্ষেত্রে ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠিয়ে ভোটদানে তাদের সম্মতি নিশ্চিত করা হবে। এরপর ভোটারদের বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে। এ ছাড়া প্রবাসে বসবাসরত ঠাকুরগাঁও-১ আসনের যেকোনো ভোটার অ্যাপটির মাধ্যমে নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।


দেশের অভ্যন্তরে কর্মরত যে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী গত জাতীয় নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, এসএমএস-এর মাধ্যমে উপনির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তাদের সম্মতি নিশ্চিত করে হালনাগাদ বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে। যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী আগে নিবন্ধন করেননি, তারা নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন। পাশাপাশি, উপনির্বাচনের নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোট দিতে পারবেন।

এছাড়া জেলখানায় অন্তরীণ ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একই প্রক্রিয়ায় জেল কর্তৃপক্ষের মাধ্যমে উপনির্বাচনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পোস্টাল ভোট  নিবন্ধন  প্রবাসী  ঠাকুরগাঁও-১ উপনির্বাচন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: