ডিপিডিসিতে আউটসোর্সিং বন্ধসহ ৬ দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) জনবল সংকট নিরসনে আউটসোর্সিংয়ের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগের উদ্যোগ বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে

2026-09-13T22:34:18+00:00
2026-09-13T22:34:18+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ডিপিডিসিতে আউটসোর্সিং বন্ধসহ ৬ দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৪ পিএম 
রাজধানীর আইডিবি ভবনে এক সংবাদ সম্মেলনে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন। সংগৃহীত ছবি
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) জনবল সংকট নিরসনে আউটসোর্সিংয়ের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগের উদ্যোগ বন্ধসহ ছয় দফা দাবি জানিয়েছে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন। 

ডিপিডিসির সম্প্রসারিত কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্ধিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদন করে শূন্য পদে নিয়মিত নিয়োগের দাবিও জানিয়েছে সংগঠনটি। 

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আইডিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। 

সংগঠনটির দাবি, গত এক দশকে ডিপিডিসির গ্রিড, বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক ও গ্রাহকসেবার পরিধি বাড়লেও ২০১৩ সালে অনুমোদিত অর্গানোগ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখে জনবল কাঠামো সম্প্রসারণ করা হয়নি। ফলে বিদ্যমান জনবলের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে এবং স্থায়ী জনবল সংকট দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৪০ জন ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে তারা জানতে পেরেছেন।

তাদের মতে, এ ধরনের নিয়োগ সাময়িকভাবে জনবলের ঘাটতি পূরণ করলেও স্থায়ী জনবল সংকটের কাঠামোগত সমাধান হবে না।


ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ছয় দফা দাবি

আউটসোর্সিংয়ের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলী নিয়োগের উদ্যোগ বাতিল করা।
পূর্বে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী বর্ধিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন করা।
অনুমোদিত কাঠামোর আওতায় সব শূন্য পদে নিয়মিত নিয়োগ দেওয়া।
‘ফিডার অ্যাসিস্ট্যান্ট’ নামে আউটসোর্সিংভিত্তিক বিকল্প পদ সৃষ্টির উদ্যোগ থেকে সরে আসা।
স্থায়ী ও দক্ষ জনবল কাঠামো গড়ে তোলা।
ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার, ন্যায্য কর্মসংস্থান ও মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন পদক্ষেপ বাতিল করা।

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের মতে, বিদ্যুৎ বিতরণ একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সেবা। তাই এর কারিগরি সক্ষমতা, নিরাপত্তা, গোপনীয়তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থায়ী ও দক্ষ জনবল কাঠামো প্রয়োজন।

সংগঠনটি বলছে, আউটসোর্সিংয়ের পরিবর্তে বর্ধিত অর্গানোগ্রাম অনুমোদন করে নিয়মিত নিয়োগের ব্যবস্থা করা হলে ডিপিডিসি দক্ষ ও স্থায়ী জনবল পাবে। একই সঙ্গে যোগ্য ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ডিপিডিসি  আউটসোর্সিং  ডিপ্লোমা প্রকৌশলী  ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: